Type Here to Get Search Results !

সোনারপুরের গবেষকের আন্তর্জাতিক স্বীকৃতি

 সোনারপুরের গবেষকের আন্তর্জাতিক স্বীকৃতি






সোনারপুরের গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি পেল। পরিবারের লোক সহ সোনারপুরে বাসিন্দারা খুবই খুশি। গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রতিবছরই পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণা পত্র থেকে বাছাই করা দুই শতাংশ গবেষকের নাম প্রকাশিত হয়। সেই তালিকাতেই এই বছর জায়গা পেয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দে। আসানসোলের বিধান চন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তাঁর ম্যাথামেটিকাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণা পত্রের জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন সন্তু। বরাবরই মেধাবী ছাত্র তিনি। স্কুলে বরাবর প্রথম হয়েছেন। স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অংকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। আইআইটির ডাক উপেক্ষা করে যাদবপুর থেকেই পিএইচডি করেছেন।

সন্তুর সাফল্যে খুশি বাবা, মা, দাদা থেকে শুরু করে ছোটবেলার স্কুলের শিক্ষকও। সকলেরই আশা আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবে সন্তু।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.