Type Here to Get Search Results !

কোলকাতার কাছেই ২টি অফবিট জঙ্গল

 ভ্রমণ



কোলকাতার কাছেই ২টি অফবিট জঙ্গল




  আমাদের ভ্রমণসঙ্গী বিভাগে আমরা পাহাড়ের অনেক অফবিট জায়গার সন্ধান দিয়েছি আপনাদের। কিন্তু সময় ও সাধ্য সবার থাকে না। তাই কোলকাতার ধারে কাছে ২টি জায়গার কথা আজ জানাচ্ছি। 



** গোলপাতার জঙ্গল -  গোলপাতার কথা শুনলেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা। হ্যাঁ,সুন্দর বনেরই অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে চান, তাহলে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন। গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল উত্তর ২৪ পরগনার টাকী তে অবস্থিত। পাশেই ইছামতী নদী আর তার ওপাশেই বাংলাদেশ। ইচ্ছা হলে নৌকাই চড়ে বাংলাদেশের খুব কাছ থেকে ঘুরেও আসতে পারেন। তবে সাথে পরিচয়পত্র রাখতে ভুলবেন না কারন‌ জঙ্গলের কিছু কিছু অঞ্চলে ঢোকার জন্য তা লাগতে পারে।



  যাওয়া - শিয়ালদাহ থেকে লোকাল ট্রেনে করে টাকি রোড স্টেশন। সেখান থেকে অটো অথবা রিক্সা।



  থাকা - টাকি ইছামতির তীরে অজস্র ভালো সরকারি ও বেসরকারি হোটেল ও লজ আছে।



** আছিপুর - বজবজের কাছাকাছি হুগলী নদীর তীরে অবস্থিত এই গ্রামে চাইনিজদের বসবাস। এটিই ভারতবর্ষের প্রথম ও সবথেকে বড় কলোনি। চাইনিজ সংস্কৃতি ও খাদ্য নিয়ে আগ্রহ থাকলে ঘুরে আসতেই পারেন আছিপুর। প্রতি বছর চাইনিজ নববর্ষের সন্ধ্যা ও পুরো মাস হাজার হাজার মানুষ এখানে আসেন। এখানকার মন্দির গুলো আরও বড়ো আকর্ষন।



  যাওয়া - শিয়ালদাহ থেকে বজবজ স্টেশন এবং সেখান থেকে অটো তে আছিপুর।



  থাকা - বেশ কয়েকটি লজ আছে। পছন্দমত একটা বেছে নেবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.