Type Here to Get Search Results !

মা হতে চলেছেন ‘পিকু’ অভিনেত্রী

মা হতে চলেছেন ‘পিকু’ অভিনেত্রী
সেপ্টেম্বর মাসেই দীপিকা-রণবীরের জীবনে আসবে নতুন সদস্য। মা হতে চলেছেন ‘পিকু’ অভিনেত্রী। তার আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন হবু মা-বাবা। সবুজ মীনাকাজের বেনারসিতে সেজেছেন দীপিকা, পাশেই সাদা খান-স্যুটে, দীপিকার হাত মুঠোয় ধরে রণবীর সিং।অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে রয়েছেন অভিনেত্রী। খুব সাবধানী। ধীরে ধীরে পা ফেললেন। মন্দিরে যাওয়ার রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। বোঝাই যাচ্ছে, এখন আর সাজগোজের ‘এনার্জি’ নেই, গলা-হাত খালি, শুধু কানে দুল পরেছেন, চুল চুড়ো করে বাঁধা, মেক-আপের বাহুল্য-ও নেই। রণবীর ডন ৩-র কাজ ফেলে আপাতত মুম্বইতে, স্ত্রীর কাছে, স্ত্রীকে যত্নে আগলে রাখতে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই দিনটা প্রায় এসেই গেল। ঠিক কবে অভিনেত্রীর কোলে আসছে প্রথম সন্তান? জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর মা হতে চলেছেন দীপিকা, আর সবথেকে বড় চমক হল, সেদিন-ই দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের-ও জন্মদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.