Type Here to Get Search Results !

কংগ্রেসেই যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া

কংগ্রেসেই যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া
জল্পনা ছিলই, শেষ পর্যন্ত রেলের চাকরিতে ইস্তফা দিয়ে কংগ্রেসেই যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া৷ আজ বিকেলেই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগদান করার কথা ছিল তাঁদের৷ আগামী মাসে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে ভিনেশ এবং বজরংকে দলে টেনে বড় চমক দিল কংগ্রেস৷ গত বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক হয় ভিনেশ এবং বজরংয়ের৷ তার পর থেকেই দুই কুস্তিগীরের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এ দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন ভিনেশ এবং বজরং৷অলিম্পিক্সে পদক বিতর্কের পর কংগ্রেসে যোগ দিয়ে ভিনেশ বলেন, কংগ্রেস দলকে আমি ধন্যবাদ জানাই৷ কথায় বলে খারাপ সময়ে বোঝা যায় কে আপন, কে পর৷ আমাদের জন্য রাস্তায় টানা হ্যাঁচ়ড়া করা হয়েছিল, বিজেপি বাদে সব দল আমাদের পাশে ছিল৷ আমি গর্বিত যে আমি এমন একটি দলে যোগ দিয়েছি যারা মহিলাদের পাশে থাকে এবং যারা সড়ক থেকে সংসদ পর্যন্ত লড়াইয়ে তৈরি৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.