Type Here to Get Search Results !

দুদিন ধরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। সেই বৃষ্টির রেশ আজো আছে। সকালের দিকে বেশ কালো মেঘ। অল্প বৃষ্টি।

 আজকের আবহাওয়া 


দুদিন ধরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। সেই বৃষ্টির রেশ আজো আছে। সকালের দিকে বেশ কালো মেঘ। অল্প বৃষ্টি। 



  আবহাওয়া অফিস জানাচ্ছে, শুক্র ও শনিবারও আবহাওয়া বদলায়নি। শুক্র, শনিবারও আবহাওয়া বদলায়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বৃষ্টি হয়েছে গতকাল। আজও আবহাওয়ার বিশেষ বদল হবে না বলে জানাল হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ৬টি জেলায় আবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে এই আবহাওয়া। বর্তমানে এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। এটি ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিমে এগোবে বলে জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে। তুমুল বৃষ্টিপাতের সঙ্গে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ বেগ হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। সর্বাধিক গতি হতে পারে ৫০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মূলত এই ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। মোটামুটি এই সপ্তাহ ধরেই চলবে বৃষ্টির খেলা। 

পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে,পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি অথবা দু’টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


 আবার উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.