অফবিট
একেই বলে প্রভুভক্তি
প্রভুভক্ত পোষ্য বলে বহুকাল থেকেই পরিচিত কুকুর। তাই বলে এমন প্রভুভক্তি সত্যিই বিরল। ঘটনাটা দিল্লির। প্রভু হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বিচ্ছেদ মানতে পারে নি তার পোষ্য কুকুরটি। অ্যাম্বুল্যান্সে এগোতেই সে ছুটতে থাকে অ্যাম্বুল্যান্সে পিছন পিছন। অনেকটা পথ ছোটার পরে হয়তো মালিকের অনুরোধেই গাড়ি থামিয়ে পোষ্যকে তুলে নেওয়া হয় ওই
অ্যাম্বুল্যান্সে। পরে আবার অ্যাম্বুল্যান্সে ছুটতে শুরু করে হসপিটালের দিকে।
এমন দৃশ্য ভাইরাল হয়েছে। মালিকের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেনি পোষ্যটি। ফলে দ্রুত গতিতে ছুটে চলা অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করতে শুরু করে সে। করুণ সুরে আর্তিও জানাতে শোনা যায়। এমতাবস্থায় গাড়ি থামাতে বাধ্য হন অ্যাম্বুল্যান্স কর্মীরা। সারমেয়টিকে উঠতে দেওয়া হয়। এক মোটর সাইকেল আরোহী গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ সেটি শেয়ার করেছেন। পোষ্য এবং মানুষের মধ্যে এমন টান দেখে আবেগপ্রবণও হয়ে পড়েন অনেকে। সারমেয়টিকে অ্যাম্বুল্যান্সে উঠতে দেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন তাঁরা। মানুষের চেয়ে পোষ্য অনেক বেশি বিশ্বস্ত বলেও মন্তব্য করেন কেউ কেউ। এমন মন ভালো করা ভিডিও দেখে সকলেই খুশি।
