Type Here to Get Search Results !

সেন্ট্রাল মেট্রোর স্টেশনে ঢুকে বউবাজারের বাসিন্দাদের বিক্ষোভ প্রদর্শন ঘিরে উত্তেজনা

বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল। পরিস্থিতি খতিয়ে দেখতে KMRCL-এর আধিকারিকরা পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধিকারিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা, ধস্তাধস্তির উপক্রম হয়। ঘটনার প্রতিবাদে *সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বউবাজারের বাসিন্দারা বিক্ষোভ দেখান। ভেন্ডিং মেশিনের সামনে বসে পড়েন তাঁরা।* 'এভাবে চলতে পারে না। সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের।' এমনই মন্তব্য করেন বিক্ষোভকারীরা। যদিও কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভেন্ডিং মেশিনের সামনে থেকে তাঁরা সরে গেলে আবার যাত্রীরা যাতায়াত শুরু করে। গতকাল রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢুকে যায়। তড়িঘড়ি সেখান থেকে সরানো হয়েছে এলাকার ১১টি বাড়ির ৫২ জনকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.