Type Here to Get Search Results !

বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে পথ অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল বিজেপি

বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির আজ শুক্রবার দুপুরে রাজনগর ব্লকের চন্দ্রপুরে রাজনগর ব্লক বিজেপির পক্ষ থেকে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়৷ আর জি কর কান্ডের প্রতিবাদে, দোষীদের কঠোর শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই রূপ কর্মসূচি বলে জানান বিজেপি নেতৃত্ব৷ চন্দ্রপুরের রাস্তায় এদিন বিজেপি কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন৷ পুলিশ, রাজ্যসরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক স্লোগান দিতে থাকেন তাঁরা৷ বিজেপি নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজনগর ব্লক কনভেনার অনুপ গরাঁই, দুই মন্ডল সভাপতি দেবাশীষ ভান্ডারী ও সঞ্জয় সেন প্রমুখ৷ এছাড়া বহু ব্লক কর্মী সমর্থকও হাজির ছিলেন৷ ( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.