বোনাসের দাবিতে ইন্দো ভুটান পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় চা বাগান শ্রমিকরা
বোনাসের দাবিতে ইন্দো ভুটান পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় চা বাগান শ্রমিকরা । রাত পোহালেই মহালয়া,এখনও বোনাস না হওয়ায় সেখানকার শ্রমিকরা সোমবার ম্যানেজারকে ঘেরাও করেন। কেউ কাজেও যোগ দেননি । সোমবার চা বণিকসভা ডিবিআইটিএ'র ডাকা বৈঠকে অ্যান্ড্রিউ ইউলের আওতাধীন নিউ ডুয়ার্স, কারবালা, বানারহাট ও চুনাভাটি চার চা বাগানের বোনাস জট কাটেনি। দু'কিস্তিতেই বোনাস প্রদানে অনড় থাকে মালিকপক্ষ। তবে আগের প্রস্তাব মতো প্রথম কিস্তির পরিমাণ বাড়িয়ে ৮.৩৩ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়। এদিকে, নিজেদের পুরোনো অবস্থান থেকে সরে আসেননি শ্রমিকরা। তাঁদের দাবি, ১ কিস্তিতেই ১৬ শতাংশ হারের বোনাস দিতে হবে।
সব বাগানে এক কিস্তিতেই বোনাস হচ্ছে। এখানে কেন হবে না? প্রশ্ন তুলেছেন চা বাগান শ্রমিকরা।শ্রমিকদের দাবি আর হাতেগোনা মাত্র কিছুদিন বাকি দুর্গোৎসব। বিভিন্ন চা বাগানে ইতিমধ্যেই বোনাস দেওয়া হয়ে গিয়েছে, পুজোর আগে বাচ্চাদের নতুন জামা কাপড় কিনে দিতে পারছেন না,সমস্যায় পড়েছে চা বাগান শ্রমিকরা। মঙ্গলবার সাত সকালে ইন্দো ভুটান পথ অবরোধ করে বিক্ষোভে সামিল চা বাগান শ্রমিকরা, এদিন একই সাথে বিভিন্ন সংগঠনের শ্রমিকদের বিক্ষোভে সামিল হতে দেখা যায়! ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী।
