Type Here to Get Search Results !

দূর্গা পুজোয় অষ্টমীর দিন অঞ্জলি দেয় আবার ইফতার পার্টিতে হিন্দু ভাইরা আসে এটাই বাংলার সংস্কৃতি

 দূর্গা পুজোয় অষ্টমীর দিন অঞ্জলি দেয় আবার ইফতার পার্টিতে হিন্দু ভাইরা আসে এটাই বাংলার সংস্কৃতি



সন্দেশখালি তে লোকসভা ভোটে হেরে গেলেও ২০২৬-এ বিধানসভায় আমরা জিতব, বদ্ধপরিকর ইফতার মজলিসে বিধায়ক সুকুমার মাহাতো না আসায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে, মানতে নারাজ সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি।


উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমা

সন্দেশখালিতে সম্প্রীতির নিদর্শন ইফতার পার্টিতে। সম্প্রীতির বার্তা হিন্দু মুসলমানের মিলিত প্রয়াস, এটাই বাংলা কৃষ্টি সংস্কৃতি সম্প্রীতি যেখানে বছরের একমাত্র নেত্রী লন্ডনের অক্সফোর্ডে বসে বাংলা তথা সারা ভারতবর্ষের জয়গান করছে সেখানে আমরা তাদের দলের সৈনিক দিবারাত্র মানুষের জন্য কাজ করি।পাশাপাশি শুভেন্দু অধিকারী নিয়ে তিনি বলেন উনার কথা মূল্যহীন। উনি অনেক কিছু বলেন। আমরা পাত্তা দেই না সন্দেশখালি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সবিতা দাস বিচারাধীন সন্দেশকালীন শেখ শাহাজানের স্ত্রী তাসলিমা বিবি ও মেয়েরা এই ইফতার মজলিসে হাজির ছিলেন। বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমিক রায় অধিকারী বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তসি বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন কিন্তু উল্লেখযোগ্য ভাবে সন্দেশখালীর সুকুমার মাহাতো এই ইফতার পার্টিতে হাজির ছিলেন না এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমরা বিধায়ককে নেমন্তনপত্র দিয়েছিলাম,তিনি আসেননি

। পাশাপাশি আমাদের মধ্য কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এদিন বোয়ালমারী বাসন্তী হাইওয়ের পাশে কয়েক হাজার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ইফতার মজলিসের মধ্য দিয়ে সাম্প্রদায়িক বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালি ১ পঞ্চায়েত সমিতির ব্লকের সভাপতি সবিতা দাস বলেন , ২০২৬-এর নির্বাচনে আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি দু হাত ভরে মানুষ ভোট দেবে আমরা জিতব ২০২৪ এর লোকসভা নির্বাচনে সন্দেশখালি বিধানসভায় তৃণমূলের প্রায় সাড়ে আট হাজারে ভোটে পরাজিত হয়েছে। মানুষ ভুল বুঝতে পেরেছে প্রচুর মানুষ আমাদের সঙ্গে এসেছে এবার শুধু আমরা জেতার অপেক্ষায় রয়েছি সন্দেশখালি বিধানসভা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.