প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ করার অভিযোগ
প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ করার অভিযোগে উত্তেজনা। প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়ে পঞ্চায়েত প্রধান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার পর আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় প্রায় ৪০ জন মহিলাকে। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার কাঁঠালবেরিয়া এলাকার।।
অভিযোগ,নাকাশিপাড়া থানা বেথুয়া ডহরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেরিয়া এলাকার হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে খ্রিস্টান ধর্মের প্রচার করা হচ্ছে এবং হিন্দুদের প্রলোভন দেখিয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছে। এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে কাঠালপুরে একটি ধর্মীয় আলোচনা সভায় বিশৃঙ্খলা দেখা যায়। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কিছু মানুষ তারা এই ধর্মান্তরিতকরণের প্রচার চালায়। এই ঘটনা খবর পেয়ে পঞ্চায়েত প্রধান তিনি যখন এলাকায় গিয়ে প্রতিবাদ করেন তখন তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনার সৃষ্টি হলে খবর দেয়া হয় নাকাশিপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে প্রায় ৪০ জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করা হয় থানায়।
এ বিষয়ে বেথুয়া ডহরি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা বিশ্বাস সাহা বলেন, বিভিন্ন কুসংস্কার মূলক কথাবার্তা বলে ধর্ম পাল্টানোর চেষ্টা করছিল বেশ কয়েকজন। আমরা তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিলাম।
