Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



রীতিমত গরম পরে গিয়েছিল দক্ষিণবঙ্গে। তবে দুদিন আবার সামান্য পারদের পতন হয়েছে। দারুন মনোরম পরিবেশ সকালের দিকে। 


  মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

গত রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে। সকালের রোদের তেজ দেখে মনে হচ্ছে, এপ্রিল-মে পড়ে গিয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা খানিকটা কমার পূর্বাভাস রয়েছে। এরপর অবশ্য ফের পারদ চড়তে পারে। শহর কলকাতার তাপমাত্রা সর্বাধিক ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও অন্যান্য জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে। তবে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা শুষ্ক থাকবে। তবে উপকূলবর্তী জেলা, যেমন দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে কুয়াশার দাপট দেখা যেতে পারে।


  অন্যদিকে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি খানিকটা আলাদা। বিগত কিছুদিনে সেখানে ঝেঁপে বৃষ্টি হলেও আগামী ৪-৫ দিন বর্ষণের কোনও সম্ভাবনা (Rainfall Alert) নেই। উত্তরের তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না ও সেখানকার আকাশ পরিষ্কার থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.