Type Here to Get Search Results !

বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়' - সিপিএমের পার্টি অফিস সম্পর্কে উদয়ন গুহ

 'বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়' - সিপিএমের পার্টি অফিস সম্পর্কে উদয়ন গুহ 



  রাজ্যের একজন মন্ত্রী যখন এই কথা বলেন, তখন বুঝতে হবে আগামী '২৬ এর নির্বাচন কতটা রক্তাক্ত হতে চলেছে। যাদবপুর ইউনিভার্সিটি কাণ্ডের রেশ এখনও সমানে চলেছে। তারই প্রেক্ষিতে উত্তরবঙ্গের মন্ত্রী কিছুটা অবাক হয়েছেন যে কেন সিপিএমের সব পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো না। 

যাদবপুর-কাণ্ডের পর গত রবিবার ও সোমবার বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটাতেও। এত ভাঙচুর কেন চালানো হল? এই প্রশ্নের উত্তরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়।’পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,“আমি ভাঙতে বলছি না। তবে একজন ভদ্রলোকের উপর ওইভাবে আক্রমণ হওয়ার পরও যে বাকিগুলো ভাঙেনি, এটাই আশ্চর্যের।” - এটা যখন কোনো মন্ত্রীর মুখ দিয়ে বের হয়, ও দলের পক্ষ থেকে তাকে সাবধান করা হয় না, তখন নাগরিক মহলের সন্ত্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে।


  স্বাভাবিক কারণেই তাঁর কথার নিন্দায় সরব সকলে। '২৬ এর নির্বাচন প্রসঙ্গে তাঁর মুখে অনুব্রতর ভাষা -"২৬-এর নির্বাচনে যেখানে ক্যাপসুলের প্রয়োজন সেখানে ক্যাপসুল, যেখানে হোমিওপ্যাথির গুলিতে হবে, সেখানে হোমিয়োপ্যাথি গুলি এবং যেখানে অপারেশনের প্রয়োজন হবে, সেখানে অপারেশন করে বিজেপি নেতাদের বুঝিয়ে দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টির নয়টি আসন আমাদের দখল করতে হবে।” একটা কথা তাঁর কথায় স্পষ্ট যে তিনি বিরোধী শূন্য বিধানসভা চাইছেন। এটা যে এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব তাতে কোনো সন্দেহ নেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.