আচমকাই চলন্ত গাড়িতে আগুন
আচমকাই চলন্ত গাড়িতে আগুন।ভস্মীভূত হয়ে গেল গাড়ির সামনের অংশ।রবিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার জলঢাকা সেতু সংলগ্ন এশিয়ান হাইওয়েতে।জানা গিয়েছে শিলিগুড়ি থেকে একটি নতুন লরি আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হচ্ছিল।সেসময় জলঢাকা সেতু এলাকায় লরিতে আগুন দেখতে পান লরির চালক।তড়িঘড়ি রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে দিয়ে নীচে নেমে পড়ে চালক।এদিকে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে লরির সামনের অংশ।ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের ইঞ্জিন পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে।মাঝ রাস্তার উপর লরিতে আগুন লাগার ঘটনায় এশিয়ান হাইওয়ের এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।পরবর্তীতে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ।রাস্তা থেকে লরিটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।লরি চালক জানিয়েছেন নতুন গাড়ি শিলিগুড়ি শোরুম থেকে আলিপুরদুয়ার নিয়ে যাচ্ছিলাম।আচমকাই লরিতে আগুন লেগে যায়।সামনের অংশ পুরোটাই আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।
