Type Here to Get Search Results !

রেল দপ্তরের উচ্ছেদের প্রতিবাদে নবদ্বীপ ধাম স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি তৃণমূলের

 রেল দপ্তরের উচ্ছেদের প্রতিবাদে নবদ্বীপ ধাম স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি তৃণমূলের





শনিবার সকালে স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি জমা দেন তৃণমূল নেতৃত্ব।নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়া ঘাট এলাকায় রেলের জায়গায় বসবাসকারী হতদরিদ্র মানুষদের উন্নয়নের নামে উচ্ছেদের লাগাতার চাপ সৃষ্টির অভিযোগ ওঠে রেল দপ্তরের বিরুদ্ধে।তারই প্রতিবাদে স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করে ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল।উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ঊষা রায় সহ ৪ কাউন্সিলর যথাক্রমে আশীষ চক্রবর্তী,দেবাশীষ ঘোষ ও স্বপন আচার্য,ও ছিলেন INTTUC সভাপতি ভানু সাহা সহ দলীয় কর্মী ও রেলের জায়গায় বসবাসকারী অসংখ্য হত দরিদ্র মানুষজন।স্মারকলিপি গ্রহণের পর উপস্থিত তৃণমূল নেতৃত্বকে স্টেশন ম্যানেজার বিধানচন্দ্র রায় বলেন,অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য উচ্ছেদের প্রয়োজন।না হলে কাজ আটকে যাবে।অপরদিকে তৃণমূল কাউন্সিলর স্বপন আচার্য জানান,চক্রান্ত ও ষড়যন্ত্র করে হতদরিদ্র মানুষদের উচ্ছেদ করাই মূল লক্ষ্য মোদী সরকারের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.