Type Here to Get Search Results !

সমবায় নির্বাচনে দলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করলো বিজেপি

 সমবায় নির্বাচনে দলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করলো বিজেপি





সমবায় নির্বাচনে দলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করলো বিজেপি কর্মীসমর্থকেরা। সকাল থেকেই এগরার রাসনের কাঁথি কার্ড ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ লাগে। বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরা আমাদের ভোটারদের উপর আক্রমণ চালাচ্ছে। তাঁরই প্রতিবাদে এগরা রামনগর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিজেপি। প্রায় ১৫ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অভিযোগ আমাদের কর্মীদের উপর ইচ্ছাকৃত হামলা চালানো হচ্ছে। তাঁর প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি। পরে এগরার IC অরুন খাঁ নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.