Type Here to Get Search Results !

একই ব্যক্তির নাম তিন ভোটার কেন্দ্র - উত্তাল কোচবিহার

 কোচবিহার 


একই ব্যক্তির নাম তিন ভোটার কেন্দ্র - উত্তাল কোচবিহার 



  মমতার নির্দেশে ভোটার কার্ড নিয়ে মাঠে নেমেছে তৃণমূল। এক একবার আসছে এক এক রকম অভিযোগ। এবার কোচবিহারে একজন মানুষের নাম তিনটি কেন্দ্রে। খবর আসে বালুরঘাটে এমন এক এপিক নম্বরের হদিস মিলেছে যেখানে তিন ব্যক্তির নাম মিলেছে। একই ঘটনার প্রতিচ্ছবি এবার কোচবিহারেও। ঘটনা সামনে এনেছে তৃণমূল। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলছেন বুলবুলি অধিকারী নামে এক মহিলার কথা। করছেন চাঞ্চল্যকর অভিযোগ। তাঁর দাবি, ভোটার কার্ডের নম্বর এক। ব্যক্তিও এক। কার্ডে তাঁর স্বামীর নামও একই। অথচ তাঁর নাম রয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, একাধিক ব্যক্তির একই এপিক নম্বর থাকতে পারে। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম থাকার অর্থ ভুয়ো ভোটার নয়। কিন্তু, তাই বলে এক ভোটারের নাম তিন বিধানসভা কেন্দ্রে? স্বাভাবিক কারণেই এই নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।


  তৃণমূলের দাবি, বুলবুলি অধিকারী নামের ওই মহিলার তিনটি কার্ডেই নাম ও স্বামীর নাম এপিক কার্ডের নম্বর এক থাকলেও ভোট গ্রহণ কেন্দ্র আলাদা। একটি মাথাভাঙায়, অপরটি আলিপুরদুয়ারে, এবং তৃতীয়টি ফালাকাটায়। আর এই দিয়েই শুরু হয়েছে তরজা। পার্থপ্রতিম বলছেন, “GTM2425288 এপিক নম্বরে বুলবলি অধিকারী নামে ওই ভোটারের নাম রয়েছে। এই ভোটারের তিনটি বিধানসভা কেন্দ্রে নাম রয়েছে। অথচ পারিবারিক সব তথ্য এক। স্বামীর নামও এক। কিন্তু, তিনি তিন জায়গার বাসিন্দা কী করে হতে পারেন?” ভূতুড়ে ভোটার ধরতে কমিটি গড়েছে তৃণমূল। মাঠে নামছেন তৃণমূল নেতারা। মঙ্গলবার বালুরঘাটের ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার কার্ড ক্রুটিনি করেন নেতারা। তখনই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.