বারুণী স্নানে ভিড় জমেছে বিভিন্ন নদীতে
বারুণী উৎসবে ঘাটে ঘাটে বারুণী স্নানে মত্ত উত্তর ২৪ পরগনার মানুষ। সুন্দরবনের বিভিন্ন নদীতে বারুণী স্নানে যেন তীর্থক্ষেত্র। সুন্দরবনের ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, গৌড়েশ্বর, ডাসা সহ একাধিক নদী জুড়ে গঙ্গা দেবীর পুজো যেন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের একাধিক জায়গা রায়মঙ্গল, ইছামতী, কালিন্দী, গৌড়েশ্বর, ডাসা নদী জুড়ে চলছে গঙ্গা দেবীর পুজো।
স্কন্দ পুরাণে কথিত আছে, মা গঙ্গা দেবীর আরেক নাম বারুণী। আরও কথিত আছে যে এই বারুণী যোগে যারা স্নান করবেন তাদের সমস্ত পাপ ও ক্ষয় হয়ে যাবে। সেজন্য এই সময় ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বী মানুষ চৈত্র মাসের বিশেষ স্মৃতি উপলক্ষে এই বারুণী স্নান করে থাকেন।
চৈত্র মাসের বিশেষ তিথিতে স্নান করলে বহু সূর্যগ্রহনের জন্য গঙ্গাস্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্নান ও পূজা-অর্চনা শুরু হয়। তবে দূর-দূরান্ত থেকে অনেকেই দিনের বিভিন্ন সময়ে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকা থেকে নদীতে স্নানের কাজ সারেন। অনন্তকাল ধরে এই বিশ্বাসের উপর ভর করেই মানুষ বারুণী করে আসছেন।
