Type Here to Get Search Results !

বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট

 বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট





 বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।তার আগেই লাল আবির উড়ল বন্দর শহর হলদিয়ায়। হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোট। হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদের জন্য গতকাল ২৮ মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়।মোট ১৯ টি আসনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শনিবার বিকেলে ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা।শেষ পর্যন্ত তিন রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ১৯ টি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের ১৩ জন প্রার্থী জয়লাভ করেছে।অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি'র ১ জন সহ-সভাপতি সহ মোট ৬ জন প্রার্থী জয়লাভ করেছে।খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা।এর আগে ২০২৩ সালে হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে বাম প্রগতিশীল জোটের সবকটিই আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা ধরে রেখেছিল। আবারও একবার হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতিতে সেই জয় অব্যাহত রাখল বামেরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.