Type Here to Get Search Results !

অনুপম রায় এবং প্রশ্মিতা পালের দাম্পত্বের বর্ষপূর্তি

 বিনোদন 


অনুপম রায় এবং প্রশ্মিতা পালের দাম্পত্বের বর্ষপূর্তি 



  এই নব দম্পতির কন্ঠে এসেছে নতুন গান 'ভালোবাসি তোমাকে।' অসাধারণ কথা ও সুরে ইতিমধ্যে সেই গান জয় করেছে নাগরিক মহলের মন। দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেলো এই বৈবাহিক জীবন। ২০২৪ সালের ২ মার্চ ছিমছামভাবেই আইনি মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বাংলা সঙ্গীতজগতের দুই তারকা। শিল্পী দম্পতি যদিও লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে কী পরিকল্পনা তাঁদের, অনুরাগীদের সেই কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। রবিবার, ছুটির দিন। বিয়ের প্রথম জন্মদিনটা কীভাবে উদযাপন করছেন অনুপম-প্রশ্মিতা? সেই কৌতূহল তো ভক্তদের স্বাভাবিক। জানা গেল, বিয়ের মতোই প্রথম বিবাহবার্ষিকীও সাদামাটাভাবেই পালন করবেন তাঁরা। উদযাপনের আতিশয্য নেই। তবে রয়েছে কাছের মানুষদের নিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা। 


   শনিবার রাতে ছিল অনুপম রায়ের লাইভ কনসার্ট। আর সেই অনুষ্ঠানের জন্যই বিশেষ কিছু আয়োজন সারতে পারেননি। গায়ক জানিয়েছেন, মা-বাবাই কেবল আসবেন তাঁদের বাড়িতে। সকলে একসঙ্গে আড্ডা দেবেন। আর উপহার বিনিময়? এক্ষেত্রেও মিষ্টি দাম্পত্যের কথা জানা গেল। স্ত্রী প্রশ্মিতার জন্য হলুদ রঙের শাড়ি কিনেছেন অনুপম। আর সুক্ষ্ম সুতোর কাজ করা পাঞ্জাবী স্বামীকে উপহার দিনেছেন প্রস্মিতা। স্ত্রী প্রশ্মিতার প্রশংসাতেও পঞ্চমুখ গায়ক। সংবাদমাধ্যমের কাছে অনুপম জানিয়েছেন, রান্নাবান্না, লৌকিকতা থেকে চাকরী সামলে রেওয়াজ করা সবটাই সুগৃহিণীর মতো সামলে নিচ্ছেন মিষ্টি গায়িকা। কর্তা-গিন্নির সম্প্রতি তাঁদের কণ্ঠে ‘ভালোবাসি তোমাকে’ গানটি প্রকাশ্যে এনেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.