Type Here to Get Search Results !

মুর্শিদাবাদ নিয়ে সিট গঠন করলো রাজ্য সরকার

 মুর্শিদাবাদ নিয়ে সিট গঠন করলো রাজ্য সরকার 



  সাম্প্রতিক মুর্শিদাবাদের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছিল। একই পরিবারের ২ জন সহ মোট ৪ জনের মৃত্যু হয়। সেই কারণেই মঙ্গলবার রাজ্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল। তারই ফল দেখা গেল বুধবার। মুর্শিদাবাদের ঘটনা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য সরকার। অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি সিটে রয়েছেন তিনজন ডেপুটি সুপার এবং ৬ জন ইনস্পেকটর। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় চারজন মারা গিয়েছেন, এমনকি বিএসএফ গুলিও চালিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলো।


  এখন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সমস্ত ঘটনা তদন্ত করবে এই সিট। মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নিসংযোগ, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক হচ্ছে জন জীবন পরিষেবা, দোকানপাটও খুলছে। এই আবহে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট গঠন করা হলো। ইতিমধ্যে রাজ্যে টিম পাঠানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম। এর পরই রাজ্য রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হল। হাইকোর্টে একাধিক জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে আজ,বৃহস্পতিবার মামলাগুলি শুনানি হতে পারে যদিও এই ঘটনা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা অব্যাহত ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.