স্বদেশি উদ্বাস্তুদের ত্রাণ দিলো রামকৃষ্ণ মিশন
নিজের দেশে থেকেও পরদেশি হয়ে গেলো মুর্শিদাবাদের কয়েক হাজার মানুষ। ওয়াকফ আন্দোলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে চূড়ান্ত নৈরাজ্যের ছবি। ওয়াকফ হিংসার জেরে এখনও ঘরছাড়া কয়েকশো মানুষ। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে পালিয়ে গিয়ে পড়শি জেলা মালদায় আশ্রয় নিয়েছেন তাঁরা। মালদার পারলাপুর হাই স্কুল এখন উদ্বাস্তু শিবিরে পরিণত হয়েছে। সেখানেই ত্রাণ পৌঁছে দিল রামকৃষ্ণ মিশন। গত ১৫ এপ্রিল ৫২ জন শিশু সহ ৪০৭ জনকে প্রয়োজনীয় সামগ্রী সহ ত্রাণ বিতরণ করা হয় রামকৃ্ষ্ণ মিশনের তরফ থেকে। এই দৃশ্য সত্যি ভয়াবহ। নবাবের শহরে প্রায় ৭৫ শতাংশ সংখ্যাগুরু মানুষ। এবারের আক্রমনের মূল কেন্দ্র তারাই।
রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'দুর্ভাগ্যজনকভাবে মুর্শিদাবাদের ধুলিয়ানে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়ে মালদার কালিয়াচকের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া ৩৫৫ জন ব্যক্তি এবং ৫২ জন শিশুকে সাময়িক ত্রাণ প্রদান করেছে মালদার রামকৃষ্ণ মিশন আশ্রম। ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সম্পন্ন হয়েছিল এই ত্রাণ বিতরণ। ৩৫৫ জন ব্যক্তির প্রত্যেকে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ডিটারজেন্ট পাউডার, গামছা, চুলের তেল, বিস্কুট এবং কেক সহ প্রয়োজনীয় জিনিসপত্র পেয়েছেন। এছাড়াও, ৫২ জন শিশুকে হরলিক্স/বেবি ফুডের প্যাকেট সরবরাহ করা হয়েছে।'
এদিকে রামকৃষ্ণ মিশনের এই ত্রাণ বিতরণের প্রশংসায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
