কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে ঝালদায় ১২ঘন্টার বনধ
কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে ঝালদায় ১২ঘন্টার বনধের ডাক দিয়েছিল ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট এসোসিশন এর যৌথ উদ্যোগে |আজ সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেই বনধে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া মিলেছে লোকজনের | ঝালদা শহরের বেশিরভাগ দোকানপাটই বন্ধ |স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে বেড়াতে গিয়ে মঙ্গলবার কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিদের ছোঁড়া গুলিতে নিহত হন মনীশরঞ্জন |আজ দুপুর নাগাদ তার দেহ ফিরবে ঝালদায় |সেই দেহ নিয়ে ঝালদা শহরে পরিক্রমা করার কথা নাগরিক মঞ্চ এর |পথে নেমে এই ঘটনার প্রতিবাদে সামিল ঝালদা ক্রিকেট এসোসিয়েশনও |
