আচমকাই বিদ্যুতের খুঁটিতে আগুন!
রাতে আচমকাই বিদ্যুতের খুঁটিতে আগুন। ধূপগুড়ি শহরের রবীন্দ্র নগর পাড়া এলাকার ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, বুধবার রাতে ধূপগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর পাড়ার একটি বিদ্যুতের খুঁটিতে আচমকাই আগুন লেগে যায়।মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা। এরপর একটি ইঞ্জিনের সাহায্যে প্রায় আধ ঘণ্টার চেষ্টাতে আগুন নিভিয়ে ফেলে দমকল কর্মীরা। তবে এটা প্রথম নয়,এর আগেও এই বিদ্যুতের খুঁটিতে তিন থেকে চারবার আগুন লেগেছে বলে স্থানীয়রা জানান। যদিও এই বিষয় নিয়ে বিদ্যুৎ দপ্তরে লিখিত ভাবে জানানো হলেও, কিন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের দাবি।দ্রুত এই সমস্যার সমাধানের দাবি করেছেন স্থানীয়রা।
