৫ মে মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ওইকফ সংশোধনি বিলের প্রতিবাদে মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তারপরে এই প্রথম মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ৫ মে মুর্শিদাবাদ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সরকারের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে, মুর্শিদাবাদে তিনি একাধিক প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর দলের নেতাদের সঙ্গে কথা বলবেন।
এই মুহূর্তে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রনে হলেও ওই ঘটনায় ৩ জনের মৃত্যু গেছে। আহত হয়েচ্ছে বহু মানুষ। ভাঙা হয়েছে বেশ কিছু হিন্দু মন্দির। সেই নিয়ে সুর চড়িয়েছে শুভেন্দু। মুর্শিদাবাদের সংগঠনকে কিছু কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী - এমন কথা শোনা যাচ্ছে।
