Type Here to Get Search Results !

এখন পর্যটকদের নতুন ঠিকানা মধ্যমগ্রামের শিবম গার্ডেন

 উঃ ২৪ পরগনা 


এখন পর্যটকদের নতুন ঠিকানা 

মধ্যমগ্রামের শিবম গার্ডেন



  হ্যাঁ, শুধুই আম ও আমগাছ দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে মধ্যেমগ্রামে আসছেন মধ্যমগ্রামের শিবম গার্ডেনে। আম পাহারায় ২৪ ঘন্টা থাকছেন নিরাপত্তা কর্মী সহ বিশেষ মালী। শখের বসেই উপহারে পাওয়া এই লক্ষাধিক টাকার আম গাছ লাগিয়েছিলেন গার্ডেন মালিক বাপি সিনহা রায়। তারপর থেকেই বহুমূল্যের এই আম গাছ পরিচর্যার জন্য বাগানে নিরাপত্তারক্ষী সহ বিশেষ মালী, এমনকি সিসিটিভি ক্যামেরাও লাগান হয় যাতে এই লক্ষাধিক টাকার আম কোনভাবেই চুরি বা নষ্ট না হয়। ভাবছেন লক্ষাধিক টাকার কি আম! এ হল মিয়াজাকি, যা মূলত জাপানে পাওয়া যায়। যা বিদেশের বাজারে আড়াই থেকে তিন লক্ষ টাকা কেজিতেও বিক্রি হয়। 


  এছাড়াও এই বাগানে রয়েছে, প্রায় দেড় থেকে ২০০০ টাকা ডজনের আলফানসো আমও। এখানেই শেষ নয়, রয়েছে থাই জাতের ব্যানানা ম্যাংগো। তবে সবচেয়ে দামি মিয়াজাকি আম দেখতেই এখন মানুষজন আসছেন এখানে। মূলত বিদেশে দামি উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে এই আম। কোলেস্টেরল, ক্যানসারের ঝুঁকি কমায় এই বহুমূল্যের ফল। তাই লক্ষাধিক টাকার আমের জন্য এই গার্ডেন এখন মধ্যমগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুর্লভ আম দেখতেই বাগানটি পরিণত হয়েছে একরকম পর্যটনকেন্দ্রে। কথা বলে জানা যায়, মিয়াজাকি আমের চাষ জাপানে শুরু হলেও এটি খুবই সংবেদনশীল গাছ। ঠিকমত তাপমাত্রা, আর্দ্রতা ও যত্নের প্রয়োজন হয়। এর রঙ, গন্ধ, স্বাদ এবং আকার একে অন্য সব আমের থেকে আলাদা করে তোলে। ব্যানানা ম্যাংগোও দেখতে হলুদ ও লম্বাটে ধরনের হয়। যা একে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে গ্লোবাল মার্কেটে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.