বোমা ফেটে আহত দুই শিশু!
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার সাহেব নগর তাল মাঠে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু।
স্থানীয় সুত্রে জানাযায়, দুটি শিশু মাঠের মধ্যে খেলা করছিল, সেখানে রাখা বোমের জারকে বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি।বিস্ফোরণ হয়ে আহত দুই শিশু মেজা শেখ ও আজিজ শেখ। এই দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কে বা কারা এই বোম গুলো রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
