পূর্ব মেদিনীপুরে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
পূর্ব মেদিনীপুরের কাঁথির বসন্তিয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ।
গ্রামীণ হাসপাতালে মৃত পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু নম্বর ব্লকের বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে স্থানীয় এক বাসিন্দার ছয় বছরের শিশু কন্যাকে অসুস্থ অবস্থায় ভর্তি করে, তবে চিকিৎসা চলাকালীন কোনভাবেই চিকিৎসার উন্নতি হয়নি। শেষমেষ গতকাল রাতে ছয় বছরের শিশু কন্যাটি মারা যায়।
তাতেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এদিন সকাল থেকে দফায় দফায় মৃতের পরিবারের লোকজন গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে, ঘেরাও করে হাসপাতাল। তাদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই এমন ঘটনা ঘটেছে।
তবে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
