Type Here to Get Search Results !

স্থানীয় গাইড সৈয়দ আদিল হুসেন শাহকে হত্যা করেছে জঙ্গিরা - ক্ষোভে ফেটে পড়েছেন প্রিয়াঙ্কা

 বিনোদন 


স্থানীয় গাইড সৈয়দ আদিল হুসেন শাহকে হত্যা করেছে জঙ্গিরা - ক্ষোভে ফেটে পড়েছেন প্রিয়াঙ্কা 



  ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। মূলত পর্যটকদের উপর হামলা চালানো হয়। এই হামলার সময় এক স্থানীয় যুবক তাঁদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সন্ত্রাসবাদীদের গুলিতে তিনিও ঝাঁঝরা হয়ে যান। ভয়ঙ্কর এই ঘটনায় গোটা দেশ শোকাহত। এই আবহেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া স্থানীয় গাইড সৈয়দ আদিল হুসেন শাহকে নিয়ে একটি পোস্ট শেয়ার করে নেন। ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার সময় এক স্থানীয় যুবক তাঁদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সন্ত্রাসবাদীদের গুলিতে তিনিও নিহত হন।


  প্রিয়াঙ্কা সৈয়দ আদিল হুসেন শাহের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর ছবি দেওয়া একটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘সৈয়দ আদিল হুসেন শাহ, তিনি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিলেন, পহেলগাঁও আক্রমণকারীদের নিরস্ত্র করে, পর্যটকদের রক্ষা করার চেষ্টায় প্রাণ হারিয়েছেন।' ৩০ বছর বয়সী আদিলকে পহেলগাঁওয়ের হাপাটনার্ড গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয়। পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, আদিলের ছোট ভাই সৈয়দ নওশাদ বলেছেন যে, তিনি কাজের জন্য পহেলগাঁওয়ের গিয়েছিলেন। তাঁর কথায়, ‘তিনি পর্যটকদের বৈসরনে টাট্টু ঘোড়ায় সওয়ার করাতেন। মঙ্গলবার যখন সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর আক্রমণ করে, তখন আমার ভাই তাদের থামানোর চেষ্টা করে। হামলায় আহত একজন পর্যটক আমাকে এসএমএইচএস হাসপাতালে আমার ভাইয়ের এই বীরত্বের কথা বলেছিলেন।' তিনি আরও জানান, সন্ত্রাসীরা তাঁর ভাইয়ের বুকে তিনবার গুলি করে। তিনি তাঁর ভাইয়ের এই আত্মত্যাগে গর্বিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.