কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিরাট প্রতিবাদ মিছিল
শান্তিরঞ্জন কুন্ডুর নেতৃত্বে কাঁকুড়গাছি থেকে গান্ধীময়দান পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, শান্তিরঞ্জন কুন্ডু, কাউন্সিলার পাপিয়া ঘোষ সহ বহু বিশিষ্ট মানুষ।
সায়নী ঘোষ বলেন, কাশ্মীরের ওই মর্মান্তিক ঘটনায় যে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কথা বলতেই হবে এই ঘটনার জন্য প্রধানভাবে দায়ী ইন্টালিজেন্ট ফেইলিওর। এখন আর 'মন কি বাত' নয় 'কাম কি বাতের' সময় এসেছে। এখানে কোনো ধৰ্মীয় মৌলবাদের বিষয় নয়, এটা নির্মম জঙ্গি হামলা। এখন ধর্ম নিয়ে রাজনীতি করার সময় নয়, এখন দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। রাজ্য বিজেপি এই ঘটনা নিয়েও ধৰ্মীয় রাজনীতি করছে। আমরা তার নিন্দা করি। শান্তিরঞ্জন কুন্ডু বলেন, ধর্মের উর্দ্ধে উঠে সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে। কাউন্সিলার পাপিয়া ঘোষ বলেন, এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা নেই। কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের ফেইলিওর হওয়ার কারণেই এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেলো। আমরা তার জন্য ধিক্কার জানাই।
