Type Here to Get Search Results !

মৈপীঠকে যেন নিজের বিচরণভূমি করে তুলেছে সুন্দরবনের রাজা

 দঃ ২৪ পরগনা 


মৈপীঠকে যেন নিজের বিচরণভূমি করে তুলেছে সুন্দরবনের রাজা



  সুন্দরবন মানেই জলে কুমির ডাঙায় বাঘ। তবে সেই বাঘের আনাগোনা বাড়ে শীতকালে। কিন্তু 'ক্ষুধা' তো আর ঋতু মানে না। মূলত শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের দেখতে পাওয়া যায়। কিন্তু শীতের মরশুমে নয় প্রখর গরমের মধ্যেও বাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে সুন্দরবনের নদীর তীরবর্তী এলাকার গ্রামগুলিতে। মৈপীঠকে যেন নিজের বিচরণভূমি করে তুলেছে সুন্দরবনের রাজা। ফের দেউলবাড়িতে ভুবেনেশ্বরী হালদার ঘেরী গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেল। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। 


  খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মৈপীঠ উপকূল থানার পুলিস ও বনবিভাগের কর্মীরা। পায়ের ছাপ অনুসরণ করেই বাঘের পথ জানার চেষ্টা করেন তাঁরা। আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বাঘ মাকড়ি নদী সাঁতরে গ্রামে এসেছিল বলে অনুমান গ্রামবাসীদের। নরম মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ দেখা গিয়েছে। সেই পায়ের ছাপ অবিকল বাঘের পায়ের ছাপের মতো আর এই ছাপকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পরে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.