Type Here to Get Search Results !

দৌড় দৌড় আর দৌড় - অবশেষে বাঁচলেন বারাসাতের চার পর্যটক

 উঃ ২৪ পরগনা 


দৌড় দৌড় আর দৌড় - অবশেষে বাঁচলেন বারাসাতের চার পর্যটক 



  সেই ভয়ঙ্কর ২২ এপ্রিল। ঘটনাস্থলে উপস্থিত তখন বারাসাতের চার পর্যটক। কাশ্মীর ঘুরতে গিয়ে মঙ্গলবার দুপুরে জঙ্গি হানার ঘটনাস্থল পেহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ছিলেন বারাসাতের চার পর্যটক। কয়েক মিনিটের ব্যবধানে যেন প্রাণে বেঁচেছেন তারাও। পেছনে থাকা সহযাত্রী পর্যটকদের মুখেই প্রথম শোনেন গুলির আওয়াজের কথা। হোটেলে পৌঁছতেই গাড়ির চালক গোটা বিষয়টি জানান তাদের। কয়েক মিনিট আগে যে স্বপ্নের ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড দেখে এসেছিলেন চোখের সামনে, তা যেন মুহূর্তেই বদলে গিয়েছে আতঙ্কের মৃত্যুপুরীতে।বারাসতের নবপল্লির বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তাঁর স্বামী শান্তনু বাগচী সহ ছোটবেলার বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তার স্বামী সত্যব্রত ভট্টাচার্যের গিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে। 


  ভাগ্যের জোরেই তারা বেঁচেছেন বলেই মনে করছেন পরিবার সহ প্রতিবেশীরা। হামলার সময় তাঁরা ঘটনাস্থল থেকে মাত্র কিছুটা দূরেই ছিলেন। আর কিছু সময়ের এদিক ওদিক হলেই ঘটতে পারতো চরম বিপদ। নবনীতা দেবীর পুত্র অনুভব বাগচি এদিন জানান, ”ভাগ্য না থাকলে বাবা-মা আর ফিরতেন না। এখনও বিশ্বাস হচ্ছে না যে এত বড় বিপদ থেকে তাঁরা অক্ষত বেরিয়ে এসেছেন।” ঘটনার দিন সকাল বেলা প্রথমে গাড়িতে ও তারপর ঘোড়ায় চড়ে পৌঁছন বৈসরন ভ্যালি। তারপরেই ঘটে নৃশংস এই হত্যা লীলা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.