Type Here to Get Search Results !

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশনে অসাধারণ সাফল্য বাংলার দেবদত্তা ও অর্চিষ্মানের

 সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশনে অসাধারণ সাফল্য বাংলার দেবদত্তা ও অর্চিষ্মানের 



  সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশনে বাংলার মুখ উজ্জ্বল করলো দুই মেধাবী ছাত্র ও ছাত্রী। দু’জনেই ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। গোটা দেশে মোট ২৪ জন ১০০ শতাংশ পেয়েছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন কাটোয়ার দেবদত্তা মাজি ও খড়গপুরের অর্চিষ্মান নন্দী। দেবদত্তা মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছিলেন। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা ছাড়া অন্ধ্রের এক ছাত্রী মেনসের দ্বিতীয়ভাগে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। বাংলা মাধ্যমের ছাত্রীর এই বিরল কৃতিত্বে গোটা রাজ্যে উচ্ছ্বাস দেখা গেলেও দেবদত্তা এই সাফল্যে ভেসে যেতে রাজি নন। অ‌্যাডভান্সে ভালো ফল করে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস-এ ভর্তির স্বপ্ন দেখছেন তিনি। 


  অন্যদিকে খড়গপুর দু’নম্বর ব্লকের চাঙ্গুয়াল ব্লকের বারবেটিয়া এলাকার বাসিন্দা অর্চিষ্মান। খড়গপুর ডিএভি স্কুলের ছাত্র অর্চিষ্মান হতে চান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। অর্চিষ্মানের বাড়ি থেকে খড়গপুর আইআইটির দূরত্ব খুব বেশি হলে মাত্র ৪ কিমি। সেখানেই পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তিনি। অর্চিষ্মানেরও প্রাথমিক পাঠ বাংলা মাধ্যম দিয়ে। বেলদা সংলগ্ন সাউরি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরে পড়াশোনা। পরবর্তীকালে মায়ের চাকরি সূত্রে খড়গপুর শহরের উপকণ্ঠে চাঙ্গুয়ালে চলে আসা। এখানে এসে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। এখান থেকে মাধ্যমিক পাস করে পরে একাদশ শ্রেণিতে ভর্তি হন খড়গপুর আইআইটি চত্বরে অবস্থিত ডিএভি মডেল স্কুলে। অর্চিষ্মান বলেন, “দাদুর কাছ থেকে খড়গপুর আইআইটির অনেক গল্প শুনেছি। সেই থেকেই আমার স্বপ্ন দেখা শুরু খড়গপুর আইআইটিতে পড়ার।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.