ধনিয়াখালিতে কৃত্রিম হাত প্রদান করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগেই তিনি বলেছিলেন যে হুগলীর স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি ঢেলে সাজাবেন। তিনি এবার কথা রাখা শুরু করেছেন। শনিবার হুগলীর ধনিয়াখালিতে কৃত্রিম হাত প্রদান করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজের তহবিল থেকে। একইসঙ্গে দিলীপ ঘোষের নববিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা বার্তা ও জানালেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভাল করবেন আগেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতাল-সহ বিভিন্ন গ্রামীন হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন। শনিবার ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানি অপারেশন জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন।
পাশাপাশি তার সাংসদ এলাকার সাতটি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে। সেই কাজ শুরু করে নজির গড়লেন রচনা। এলাকার সমস্ত মানুষ এই উদ্যোগে খুবই খুশি।
