Type Here to Get Search Results !

গঙ্গা সাগরে আবার বাজ পড়ে মৃত্যু এক মহিলার

 গঙ্গা সাগরে আবার বাজ পড়ে মৃত্যু এক মহিলার 



  দঃ ২৪ পরগনার সাগর সংলগ্ন অঞ্চলে বজ্রপাতের সংখ্যা বেড়েই চলেছে। কাল বৈশাখী শুরুতেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে। রায়দিঘির পর সাগরে আবারও বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার নাম মনি কর। এই নিয়ে জেলায় পরপর বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটায় সতর্ক প্রশাসন। প্রায় প্রতিদিন জেলায় হঠাৎ হঠাৎ ঝড়-বৃষ্টি হচ্ছে। বাজ পড়ার মত ঘটনা ঘটেছে। এ নিয়ে সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝড়-বৃষ্টি শুরু হলে ফাঁকা জায়গায় থাকা যাবেনা। কোনোও গাছের নীচেও দাঁড়ানো যাবেনা। কিন্তু সকলে বিষয়টা না বোঝায় দুর্ঘটনা ঘটে চলেছে।


  সাগরদ্বীপের ধবলাটের লালপুরের ঘটনায় প্রথমে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় জমিতে বেঁধে রাখা গৃহপালিত পশু গরু আনতে যায় ওই মহিলা। গরু তুলে আনার সময় আচমকাই বজ্রপাত ঘটে এবং সেই বজ্রপাতের ফলে গরু এবং ওই মহিলা জ্ঞান হারায়। পরে সাগর গ্রামীণ হসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসারত ডাক্তাররা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রায় প্রতিদিন ঝড়বৃষ্টি হওয়ায় সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঝড় বৃষ্টি শুরু হলেই কোনোও ছাউনি যুক্ত ঘরের নীচে আশ্রয় নিতে বলা হয়েছে। না হলে বিপদ বাড়বে দিনের পর দিন।সকলে সচেতন হলেই তবে ঝড়বৃষ্টির সময় মৃত্যুর হার কমিয়ে নিয়ে যাওয়া যাবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.