Type Here to Get Search Results !

আপনার ভাগ্য ফেরাতে পারে এক টুকরো 'ফিটকিরি'

 আপনার ভাগ্য ফেরাতে পারে এক টুকরো 'ফিটকিরি'



  সাধারণভাবে অ্যান্টি সেপটিক হিসাবে ফিটকিরির ব্যবহারের কথা আমরা জানি। এমন কি ফিকিরি দিয়ে জল পরিষ্কার করা হয়। কিন্তু ফিটকিরির বাস্তুগুণ সম্পর্কে আমরা ততটা ওয়াকিবহাল না। আজ আমরা জানার চেষ্টা করবো জ্যোতিষ ও বাস্তু মতে এই ফিটকিরি কিভাবে আমাদের ভাগ্য ফেরাতে পারে! জ্যোতিষ শাস্ত্র বলছে ফিটকিরি জীবনের নানা সমস্যা দূত্র করতে ব্যবহার করা যায়। জীবন বা পরিবারের উপর কোনও অশুভ প্রভাব থাকলে তাও দূর করতে উপযোগী এই ফিটকিরি। জ্যোতিষশাস্ত্র বলছে ফিটকিরি দিয়ে কিছু টোটকা পালন করতে হবে। যেমন -


১) বাস্তুদোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জলে ফিটকিরি রেখে দিন।


২) বাড়ির ওপর কি কারও কুনজর পড়েছে? সেই দোষো কাটাতে পারবেন। একটি পাত্রে কিছুটা ফিটকিরি, নুন এবং কালো সর্ষে নিয়ে নিন। সেই পাত্রটি নিয়ে বাড়ির চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন, তাহলেই হবে।


৩) রাতে ভাল ঘুম হয় না। এছাড়া সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখেন অনেকেই। এক্ষেত্রে বালিশের নীচে এক টুকরো ফিটকিরি রাখুন। তাহলেই সমাধান পাবেন নিশ্চিত।


৪) বাড়ি এবং পরিবারকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে হলে কিছুটা ফিটকিরি গুঁড়ো ঘরের চার কোণে ছড়িয়ে দিতে হবে। 


৫) সন্তানকে নিয়ে সমস্যায় ভুগলে সমাধান করতে পারে এই ফিটকিরি। লেখাপড়ায় মনোযোগ না থাকলে, একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চাদের পড়ার জায়গায় রেখে দিন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.