Type Here to Get Search Results !

সামশেরগঞ্জের ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার

 সামশেরগঞ্জের ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার





সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং অভয়বাণী দেওয়ার উদ্দেশ্যে সামশেরগঞ্জের ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আইপিএস অমিত কুমার সাউ। সোমবার সন্ধ্যার পর ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষকে সঙ্গে নিয়ে সাধারন মানুষের দ্বারে দ্বারে যান এসপি। এদিন ধুলিয়ানের ঠাকুরপাড়া, ঘোষপাড়া, শিবমন্দির সহ একাধিক এলাকায় ঘোরেন প্রশাসনিক কর্মকর্তারা। বেশকিছুদিন আগেই সামসেরগঞ্জের ধুলিয়ান এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ধুলিয়ান। ঐতিহ্যবাহী শহরকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে এবং মানুষের মনে অভয়বাণী, বিশ্বাস ও মেলবন্ধন গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের কর্মকর্তারা। পুনরায় দোকানপাট ও জীবন যাপন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসতে কোনরকম সমস্যা হচ্ছে কি না তাও খতিয়ে দেখেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। পুলিশ ও নবনিযুক্ত পুলিশ সুপারের তৎপরতায় সারা দেন সাধারণ মানুষ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.