দঃ ২৪ পরগনা
দৃষ্টিহীন মেকাপ আর্টিস্ট অসিত বিশ্বাসের কাজ সকলকে অবাক করে দিয়েছে
সোনারপুরের দৃষ্টিহীন মেকাপ আর্টিস্ট অসিত বিশ্বাস কিন্তু ছিল আর পাঁচজনের মতোই স্বাভাবিক। গ্রেজুয়েশনের পরে একটা দুর্ঘটনায় তাঁর চোখদুটো নষ্ট হয়ে যায়। এখন আলো দেখতে পান না তিনি। কিন্তু তার হাতে যখন কেউ সাজে, তখন ফুটে ওঠে রূপের নিখুঁত সৌন্দর্য্য। তিনি অসিত বিশ্বাস রাজপুরের এক দৃষ্টিহীন মেকআপ আর্টিস্ট, যিনি প্রমাণ করে দিয়েছেন, চোখের দৃষ্টিশক্তি হারালেও হারিয়ে যায় না মনের আলো। পড়াশুনার পাশাপাশি, নাচ ও সাজসজ্জার প্রতিও ছিল তাঁর গভীর টান। তখনই মেকআপের জগতে হাতেখড়ি। অন্ধ হয়ে যাবার পরে জীবনে নেমে আসে গভীর হতাশা। পাশে দাঁড়ান তাঁর স্কুলজীবনের বন্ধু দেবাশিস ঘোষ। বন্ধুর সাহচর্যে, ধীরে ধীরে হতাশা কাটিয়ে মেকআপ ব্রাশ আবার তুলে নেন অসিত। আজ, চোখ না থেকেও অসিতের স্পর্শে জেগে ওঠে রূপ।
