Type Here to Get Search Results !

রাষ্ট্রসংঘের মহাসচিবের ফোন ভারত ও পাকিস্তানের দুই রাষ্ট্রনেতাকে

 অন্তর্জাতিক 


রাষ্ট্রসংঘের মহাসচিবের ফোন ভারত ও পাকিস্তানের দুই রাষ্ট্রনেতাকে



  রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এই নিয়ে কোনো বিবৃতি না দেওয়া হলেও দুই দেশ সূত্রে জানা যাচ্ছে,পহেলগাঁও কাণ্ডের এক সপ্তাহ পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

সোশাল মিডিয়ায় জয়শংকর এবং শাহবাজ দু’জনই আন্তোনিওর সঙ্গে বার্তালাপের বিষয়টি জানিয়েছেন। জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আমাকে ফোন করেছিলেন। তিনি দ্ব্যর্থহীনভাবে নিন্দা করেছেন পহেলগাঁও হামলার। এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই। হামলার দোষী এবং পরিকল্পনাকারীদের কঠোর শাস্তি হবে।’


  প্রতিক্রিয়া পাওয়া গেছে পাকিস্তানের পক্ষ থেকেও। শাহবাজ পহেলগাঁও হামলার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। পাশাপাশি, তিনি পহেলগাঁও নিয়ে ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেছেন।শাহবাজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আন্তোনিওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি জানিয়েছি, পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতের এই ভিত্তিহীন অভিযোগ আমরা কোনওভাবেই স্বীকার করছি না।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.