Type Here to Get Search Results !

পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা হাফিজ আছে পাকিস্তানেই

 আন্তর্জাতিক 


পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা হাফিজ আছে পাকিস্তানেই



  পহেলগাঁও কাণ্ডে যুক্ত পাকিস্তান - একথা প্রথম থেকেই বলে আসছে ভারত। কিন্তু পাকিস্তান তা অস্বীকার করেছে। কিন্তু এবার জানা গেলো সেই হাফিজ আছে পাকিস্তানেই। ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী লস্করের মাথা হাফিজ সইদ যে পাকিস্তানেই বহাল তবিয়তেই রয়েছেন এই গুঞ্জন আজকের নয়। পহেলগাঁও জঙ্গি হামলাতেও তার নাম উঠে এসেছে। বলা হচ্ছে, এই হামলার পিছনেও রয়েছে তার মাথাই। এই পরিস্থিতিতে মিলল পাকিস্তানে হাফিজের ডেরার ছবি! এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। ওই সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, যে বাড়িটিকে দেখা যাচ্ছে সেটি আসলে হাফিজ সইদের আস্তানা! ভিডিওয় দেখা যাচ্ছে, এক সাদা রঙের অতিকায় অট্টালিকায় এখন থাকে হাফিজ। বাড়িটি কিন্তু কোনও পাণ্ডববর্জিত স্থানে নয়, রীতিমতো ঘনবসতির মাঝে অবস্থিত। 


  কৃত্রিম উপগ্রহ থেকে তোলা একটি ছবি দেখিয়ে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, হাফিজের বর্তমান বাসস্থানের পাশে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। রয়েছে একটি প্রাইভেট ব্যাঙ্ক। পাকিস্তান যে জঙ্গিদের আঁতুড়ঘর, তা বোধহয় এক ‘ওপেন সিক্রেট’। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে ধূসর তালিকাতেও ঢুকতে হয়েছে তাদের। সেই তালিকা থেকে নিষ্কৃতি মিললেও ইসলামাবাদ যে একই ভাবে জঙ্গিদের আশ্রয় দিয়ে চলেছে সেটাই যেন ফের পরিষ্কার হল হাফিজের ডেরার সন্ধানের মধ্যে দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.