Type Here to Get Search Results !

কোলাঘাটের ১০০ পর্যটক ২২ তারিখ ছিলেন পেহেলগাঁওতে

 পূর্ব মেদিনীপুর 


কোলাঘাটের ১০০ পর্যটক ২২ তারিখ ছিলেন পেহেলগাঁওতে



  চিন্তায় বাড়ির লোকের রাতের ঘুম উড়ে গেছে। জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকা পড়েছে কোলাঘাটের বহু বাসিন্দা। ফলে পরিবারের লোকজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে ২৬ পর্যটক। এমনকি আহত হয়েছে বেশ কিছুজন। আর এই ঘটনা শোনার পরেই কার্যত ঘুম পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বেশ কিছু পরিবারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে প্রায় তিনটি গ্রুপে ১০০ জনের বেশি পর্যটক এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন। এই জঙ্গিহানার জেরে রীতিমতো আতঙ্কিত ওইসব পরিবারের লোকজন।


  কোলাঘাটের বরিশা গ্রামের অসীমা দাস-সহ তাঁর ছেলে এবং পরিবারের লোকজন মিলে ৩০ জনের একটি দল ১৪ এপ্রিল রওনা দেয় কাশ্মীর। ফিরে আসার কথা ছিল ২৭ এপ্রিল। কিন্তু ২২ এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় জঙ্গিদের গুলিতে মারা যান ২৬ পর্যটক। আর তারপর থেকেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কাশ্মীর বেড়াতে যাওয়া পরিবারের লোকেরা। কোলাঘাটের নতুন বাজার এলাকার বাসিন্দা, কমলা তুঙ্গ অসীমা দাসের মা। তিনি জানিয়েছেন, ‘মেয়ে, নাতি ও তার পরিবার মিলে ৩০ জন কাশ্মীরে বেড়াতে গিয়েছে। তাঁরা মঙ্গলবার পেহেলগাঁওতে ছিল। টিভিতে এই খবর দেখার পর উৎকণ্ঠায় আছি। সব সময় ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। তবে খবর পেয়েছি ভাল আছে।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.