Type Here to Get Search Results !

এবার বোমা ছুড়লেন বিজেপি নেতা তথাগত রায়ও

 এবার বোমা ছুড়লেন বিজেপি নেতা তথাগত রায়ও 



  দলেই দিলীপের সার্জিক্যাল স্ট্রাইক। বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দলের ভিতরে রোষানলে দিলীপ। বিজেপি অন্দরে কার্যত আগুন! দিলীপের বিরুদ্ধে বিষোদগার দলেরই একের পর এক বিজেপি নেতার। এবার ময়দানে তথাগত রায়। তথাগতর বক্তব্য, “দিলীপকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল।” দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়েও এবার প্রশ্ন তুললেন তথাগত। দিলীপকে ঠুকে মনে করালেন, ২০১৯ সালে তিন উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি, দলের কর্মীরা যখন মার খেতেন, তখন দিলীপ ঘোষ নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন। ‘বৃদ্ধ, অবসরভোগী’ দিলীপের সুখী দাম্পত্য জীবনেরও কামনা করেন তিনি। পাশাপাশি দলকে সতর্ক করলেন, “একই ভুল যেন দল না করে।” দিলীপ অবশ্য স্পষ্টত নিজের জায়গায় দাঁড়িয়ে বলেন, সরকার তাকে আমন্ত্রণ করেছে, তিনি আমন্ত্রণ রক্ষা করেছেন। এর মধ্যে কোনো অন্যায় নেই।


 তথাগত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষকে আক্রমন করে বলেন, “নব বিবাহিত দম্পতিরা অনেক সময়েই একটা কোনও তীর্থস্থানে যান, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই।” তবে দিলীপ-মমতা সাক্ষাৎ নিয়ে দলের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ! কিছুটা সে বিতর্ক উস্কেই তথাগত বললেন, “এর মধ্যে যে রাজনীতির গন্ধটা রয়েছে, সেটাকে অস্বীকার করাটা খুব ন্যাকামি হবে। আমার মতো দুষ্টু লোকেরা এর মধ্যে রাজনীতির গন্ধটা পাচ্ছি। কোন পথে যে উনি চলেছেন, তারই একটা আভাস পাচ্ছি।” যদিও দিলীপ জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.