Type Here to Get Search Results !

ফলতা এফপি স্কুলে মিডডে মিলে ৩৬ রকমের পদ

 দঃ ২৪ পরগনা 


ফলতা এফপি স্কুলে মিডডে মিলে ৩৬ রকমের পদ 



  এমন ঘটনা ঘটল ফলতা এফপি স্কুলে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, জেলার খাদ্য দফতর ও কেন্দ্রীয় সরকারের পিএম পোষানের আওতায় 'তিথি ভোগ' দেওয়া হয়েছে তাদের। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সী।সমস্ত শিক্ষার্থীদের জন্যে ৩৬ রকমের খাদ্যর আয়োজন করা হয়। 


  মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলমি শাক ভাজা, ঢেঁড়শ ভাজা, বিনস ভাজা, সোয়াবিন তরকারি। আর ছিল পনির কোপ্তা, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, কুমড়ো পুঁই শাক চিংড়ি, ঝিঙে আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাংসের তরকারি। এখানেই শেষ নয়, এর সঙ্গে ছিল ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ডিমের তরকারি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ, আইস ক্রিম, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, ফুচকা, স্যালাড, তরমুজ, আপেল, খেজুর, বেগুনি, হজমোলা ও লস্যি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.