Type Here to Get Search Results !

ড্রাইফ্রুট দিয়ে অসাধারণ জগন্নাথ মন্দিরের রেপ্লিকা তৈরী করে তাক লাগিয়ে দিলো দুর্গাপুরের শিল্পী

 অফবিট 


ড্রাইফ্রুট দিয়ে অসাধারণ জগন্নাথ মন্দিরের রেপ্লিকা তৈরী করে তাক লাগিয়ে দিলো দুর্গাপুরের শিল্পী 



  শিল্পীর মেধা হলো তাঁর আসল পারিচয়। তেমনই অসাধারণ শিল্প দেখালেন দুর্গাপুরের শিল্পী ছোটন ঘোষ। ড্রাই ফ্রুট দিয়ে জগন্নাথ ধাম! বিস্কুট, কাজু, কিসমিস দিয়ে তৈরি হল দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। এই অভাবনীয় কীর্তি করে দেখালেন দুর্গাপুরের শিল্পী ছোটন ঘোষ ও তাঁর সহকর্মীরা। মুখ্যমন্ত্রীও এই প্রতিকৃতি দেখলে আনন্দিত হবেন বলে জানান শিল্পী। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হল নবনির্মিত জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মন্দির সাধারণ মানুষের জন্যে খুলে দেওয়া হয়।


  এই আবহে অন্ডালের দুবচুরিয়ার বাসিন্দা শিল্পী ছোটন ঘোষ, গোপীনাথ ধীবর ও তাঁদের সহ শিল্পীরা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছেন নবনির্মিত মন্দিরের প্রতিকৃতি। ৩ ফুট প্রস্থ এবং ৪ ফুট দৈর্ঘ্যের মন্দিরের প্রতিকৃতিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাজু, কিসমিস, পাঁপড়, বিস্কুট, লেস, কুড়কুড়ের মত খাবারের উপকরণ। কাজ শেষ করতে সময় লেগেছে দশদিন। এটাই প্রথম নয়, এর আগে ছোটন ঘোষ, গোপীনাথ ধীবররা একসঙ্গে ১০ জন চড়ার মতো ব্যাটারিচালিত সাইকেল, চন্দ্রযান ৩, চন্দ্রযান ‘রোবালা’, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এড়াতে ম্যাগনাইটিক ডিভাইস তৈরি করে তাক লাগিয়েছে। সাম্প্রতিক কালে তাঁরা তৈরি করেছেন যাত্রী বহনকারী ড্রোন। শিল্পী ছোটন ঘোষ বলেন,”দিঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রতিকৃতি যাঁরাই দেখছেন তাঁরাই শৈলীর প্রশংসা করছেন। তবে মুখ্যমন্ত্রী আমার এই প্রতিকৃতিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.