শিলিগুড়ি মহাকুমার রাঙ্গাপানি এলাকায় রেল লাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি উদ্ধার
রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত রাঙ্গাপানি এলাকায় রেল লাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন স্থানীয়রা প্রথমে রাঙ্গা পানি এলাকায় রেললাইনের পাশে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় আরপিএফকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আ্যপিএফ এর আধিকারিকরা। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সম্ভবত ট্রেন থেকে পড়ে গিয়েছেন ওই ব্যক্তি। এবং ওই ব্যক্তি গুরুতর আহত রয়েছে। এর পাশাপাশি ওই ব্যক্তিকে ওই এলাকায় আগে কখনো দেখা যায়নি। যদিও গোটা ঘটনা তদন্ত নেমেছে আরপিএফ।
