ঝাড়গ্রাম-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝাই ট্রাক থেকে উদ্ধার প্রায় ২৪০ কেজি গাঁজা!
কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাস বাদ নির্মূল এর লক্ষ্যে দেশব্যাপী একাধিক অপারেশন জারি আছে। যার মধ্যে অন্যতম মাদক কারবার এবং তার থেকে উপার্জিত অর্থে সন্তাসবাদীদের অর্থ ভান্ডার কে নির্মূল করা।
দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্য এসেছে।
ঝাড়গ্রাম জেলাপুলিশের কাছেও খবর ঝাড়খন্ড এবং উড়িষ্যা রাজ্য থেকে গাঁজা পাচারের। সেই মত সোর্স মারফত খবর আসে ছত্তিসগড় এর বিলাসপুর থেকে হলুদ বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমান গাঁজা পাচার করা হচ্ছে বাংলায়।
গোপন সূত্রে খবর পেয়েই, শনিবার রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া ২৫টি প্যাকেটে মোট ২৩২ কেজি ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকচালক, দক্ষিণ দিনাজপুরের রমেন সিং কে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। সে জানায়, গাঁজা লোড হয়েছিল ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকে। পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত চলছে। আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
