Type Here to Get Search Results !

আপাতত পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই - পাক প্রতিরক্ষামন্ত্রী

 অন্তর্জাতিক 


আপাতত পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই - পাক প্রতিরক্ষামন্ত্রী



  এমনইতে ড্রোন ও মিসাইল যুদ্ধে কুপোকাত পাকিস্তান, তারমধ্যে পরমাণু অস্ত্র ভাবার কথা শুরু করেছিল। কিন্তু বুঝতে পেরেছে - বাজারে পরমাণু শাস্ত্রের কথা ছেড়ে দিয়ে ভুল করেছে। শোনা যাচ্ছিল শনিবার ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’র বৈঠক ডাকতে চলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু এর পরই ভোলবদল। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানালেন, ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা এখনই তাঁদের নেই। এদিন সকালে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের পরমাণু বোমার নিয়ন্ত্রণ সংক্রান্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


  পাকিস্তানের সামরিক ও অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যান্যদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ-বিদেশ- প্রতিরক্ষা-স্বরাষ্ট্র এবং শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী। ওই বৈঠকের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক মহল থেকে চাপ আসার আশঙ্কা শুরু হয় ইসলামাবাদে। তড়িঘড়ি সুর বদলে ফলে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়ে দেন, এই ধরনের কোনও বৈঠক হয়নি। এবার প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা আপাতত করছে না পাকিস্তান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.