Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



সকাল ও দুপুরের দিকে তীব্র গরম, রাতে কোনো কোনো জেলায় বৃষ্টি হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কোনো কোনো জেলায় বৃষ্টি হয়েছে। তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হয় নি।


  শুক্রবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে বলে ইঙ্গিত আবহাওয়া অফিসের। শুক্রে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। শুক্রবার নদিয়া এবং মুর্শিদাবাদে অধিক বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। 


  অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) সর্বত্র আজ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়াও আজ উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.