Type Here to Get Search Results !

পুরুলিয়ার বাজার থেকে কি হারিয়ে যাচ্ছে 'কেন্দু' ফল?

 পুরুলিয়া 


পুরুলিয়ার বাজার থেকে কি হারিয়ে যাচ্ছে 'কেন্দু' ফল?



কেন্দু ফল মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটি খুবই বিখ্যাত ও জনপ্রিয় ফল। মে ও জুন মাসে এই ফলের যোগান বাড়ে। ভীষণ সুস্বাদু হয় এই ফল। ছোটনাগপুর মালভূম ছাড়া অন্য কোথাও এই ফল দেখতে পাওয়া যায় না। গরমের এই সময় পুরুলিয়ার বিভিন্ন জায়গার হাটে বাজারে কেন্দু ফল বিক্রি হতে দেখা যায়। ‌ তবে কেন্দু গাছ সচরাচল লোকালয়ে দেখতে পাওয়া যায় না। পাহাড় ও বনাঞ্চলে এই ফল পাওয়া যায়। ‌ তবে বর্তমানে এই ফলের সংখ্যা কমতে দেখা যাচ্ছে। কারণ বনাঞ্চল কমছে। স্থানীয় মানুষজন এই ফল পাহাড় থেকে সংগ্রহ করে নিয়ে এসে হাটে বাজারে বিক্রি করেন।


  এই বিষয়ে এক বিক্রেতা টুলু রজক বলেন , প্রত্যেক ২ বছর অন্তর এই ফল পাওয়া যায়। শুধুমাত্র গরমের দিনে এই ফল মেলে। এই ফলের খুবই চাহিদা রয়েছে। তবে আগের তুলনায় আমদানি অনেকটাই কম রয়েছে। সকলেই খুব পছন্দ করেন এই ফল খেতে। এ বিষয়ে ক্রেতারা বলেন , ছোটবেলা থেকেই তারা এই ফল গ্রীষ্মের দিনে খেয়ে আসছেন। এটা তাদের কাছে অন্যরকম একটা আবেগ। তবে আগের মতো আর সেভাবে বাজারে ব্যাপক হারে কেন্দু বিক্রি হতে দেখা যায় না। ধীরে , ধীরে হারিয়ে যাচ্ছি এই ফল। পুরুলিয়ার মানুষেরা গরমের সময়তে এই ফল অতি অবশ্যই কেনেন। স্থানীয় লোকজন লু বা গরম থেকে রক্ষা পেতে এই কেন্দু ফল খেয়ে থাকেন। এই ফলে প্রচুর গুনাগুন রয়েছে। ‌ তবে আগের মতো আর ব্যাপক হারে হাটে বাজারে এই ফল বিক্রি হতে দেখতে পাওয়া যায় না। ‌ জঙ্গলমহলবাসীদের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই ফল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.