Type Here to Get Search Results !

ক্যানিং রেলগেট সংলগ্ন অফ সাইড ক্যাফেতে ভয়ঙ্কর মারমারী ক্রেতা ও ক্যাফে মালকিনের

 দঃ ২৪ পরগনা 


ক্যানিং রেলগেট সংলগ্ন অফ সাইড ক্যাফেতে ভয়ঙ্কর মারমারী ক্রেতা ও ক্যাফে মালকিনের 



  বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কখনো কখনো গন্ডগোল হয় ক্রেতা বিক্রেতার মধ্যে। তাই বলে হাসপাতাল, পুলিশ করতে হবে - এমন ঘটনা কমই হয়। বান্ধবীর বিবাহবার্ষিকী উপলক্ষে দুই যুবতী সোনারপুর থেকে এসেছিলেন ক্যানিংয়ে। মঙ্গলবার বিকেলে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় বান্ধবী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরাঘুরির পর সাত মহিলাই খেতে যান। একসঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন ক্যানিং রেলগেট সংলগ্ন অফ সাইড ক্যাফেতে।


  গন্ডগোলের সূত্রপাত সেখানেই। সেখানে খাবারের গুণগত মান খারাপ হওয়ায় সে বিষয়ে প্রতিবাদ করতেই রেস্টুরেন্টের মালকিন কেয়া বিশ্বাস ওই দুই যুবতীর উপর চড়াও হয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। রেস্টুরেন্ট থেকে বের করে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁদেরকে। চুলের মুঠি ধরে চলে মারধর। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আহত দুই যুবতীতে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করিয়ে গভীর রাতে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.